ডেপুটি স্পিকারের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করে চীন: ইয়াও ওয়েন, উচ্চশিক্ষার জন্য চীনের ভিসা সহজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার (২২ এপ্রিল) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে চীনা প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের উচ্চশিক্ষা ও ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানান। এ সময় তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকার পদের নিরপেক্ষতা বজায় রাখতে তিনি দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং সংসদকে কার্যকর করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপাক্ষিক সহযোগিতার প্রশংসা করে বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তিনি উল্লেখ করেন, চীনা কমিউনিস্ট পার্টি বিএনপি-কে একটি অন্যতম গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং বাংলাদেশের উন্নয়নে দলটির নেতৃত্বের অবদানের স্বীকৃতি দেয়। রাষ্ট্রদূত এ সময় ডেপুটি স্পিকারকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। বৈঠকে উভয় পক্ষ শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন এবং একে অপরকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *