আন্তর্জাতিক বাজারে দরপতন ও আমদানির প্রেক্ষাপটে দেশের বাজারে বড় ব্যবধানে কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক গত ২৩ এপ্রিল নির্ধারিত নতুন দাম অনুযায়ী আজও (রোববার) দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
বাজুসের সবশেষ মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও কমেছে সমানুপাতিক হারে।
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা।
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা।
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, উল্লিখিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৫৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হলেও ২৪ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
