গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Sen)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Sen)।


আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজনির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সেই লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

বৈঠককালে তুরস্কের রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *