ঐতিহাসিক ৭ই মার্চ: যখন রেসকোর্স রূপ নিয়েছিল স্বাধীনতার জনসমুদ্রে

১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে লাখ লাখ মানুষের পদচারণায় ঢাকার রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সেদিন এক বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছিল। দেশের…

ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা; ৫ মিনিটের ব্যবধানে আবারও আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ

ইরান থেকে নতুন করে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আলজাজিরা আইডিএফ-এর বিবৃতির বরাতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র…

কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা; জাহাজে ভয়াবহ আগুন

কুয়েত উপকূলের কাছে একটি ‘যুক্তরাষ্ট্র-মালিকানাধীন’ তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (৬ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কুয়েতের উপকূলীয়…

সুনামগঞ্জে সড়ক উন্নয়ন কাজ: শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

সুনামগঞ্জ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের অংশ হিসেবে বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য শনিবার (৭ মার্চ) শহরের বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল…

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ)…

লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলে আহত

লেবানন সীমান্তে চলমান সংঘর্ষে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলাল স্মোটরিচের ছেলে আহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হারেতজের প্রতিবেদনে একটি ভিডিও সংযুক্ত করা…

তেলের সরবরাহ সীমা বেঁধে দিল বিপিসি; মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, কারে ১০

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। এই সংকটের প্রভাবে দেশে জ্বালানি তেলের মজুতদারি রোধ এবং ফিলিং স্টেশনগুলোর…

মধ্যপ্রাচ্য যুদ্ধ: ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও তেহরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে মস্কো সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান এবং রাডার সিস্টেমের…

সিদ্ধিরগঞ্জে পুলিশের রাতভর বিশেষ অভিযান: ২১ মাদক কারবারিসহ গ্রেফতার ৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ২১ জন মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাত থেকে শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত থানার…

জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: পাম্প পরিদর্শনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশের ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সরকার জানিয়েছে, দেশে জ্বালানির পর্যাপ্ত…