আজ সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে বজ্রঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে বৃষ্টির পাশাপাশি হতে পারে বজ্রপাতও। আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তার তথ্য অনুযায়ী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে অঞ্চলগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নদীবন্দরগুলোতে সতর্কতা: এমন আবহাওয়া পরিস্থিতির কারণে নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

একই সাথে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *