আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

শনিবার (৯ মে) দুপুরে তার সহকর্মী ও ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ডানা জানান, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় কারিনার শরীরে ‘হেপাটাইটিস এ’ এবং ‘ই’ ভাইরাস ধরা পড়েছে। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শুক্রবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, “আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না। দয়া করে সবাই ওকে দোয়ায় রাখবেন।”

চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হলে পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে ডানা এই মুহূর্তে কেবল সবার ঐকান্তিক প্রার্থনা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *