ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল: হাইফা তেল শোধনাগারে ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ চড়ছে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফার একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উত্তর ও মধ্য ইসরাইলসহ জেরুজালেম এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ পরই এই হামলার খবর পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছর ইরান-ইসরাইল সংঘাতের সময়ও এই স্থাপনাটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

এই সংঘাতের সূত্রপাত হয় যখন ইসরাইল ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও বসে থাকেনি। তারা সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইরানের এই প্রতিশোধমূলক হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশেও আগুন ধরে যায়, যা বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি কেন্দ্র।

মধ্যপ্রাচ্যের এই ‘জ্বালানি যুদ্ধ’ বিশ্ব বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *