ঈদুল ফিতর আজ: জেনে নিন ঈদের দিনের ১৩টি গুরুত্বপূর্ণ সুন্নত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর আজ শনিবার সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আরবি ‘ঈদ’ ও ‘ফিতর’ শব্দ দুটির সমন্বয়ে গঠিত এই উৎসবের অর্থ হলো আনন্দ ও রোজা ভেঙে ফেলা। আল্লাহর বিশেষ শুকরিয়াস্বরূপ বিশ্ব মুসলিম উম্মাহ আজ উৎসবে মেতেছেন।

ঈদের এই আনন্দকে পূর্ণতা দিতে এবং সওয়াব হাসিল করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহগুলো অনুসরণ করা প্রত্যেক মুমিনের কর্তব্য। হাদিসের আলোকে ঈদের দিনের ১৩টি প্রধান সুন্নত নিচে তুলে ধরা হলো:

১. ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া।

২. মিসওয়াক করা।

৩. পবিত্রতার জন্য গোসল করা।

৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা।

৫. সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিষ্কার পোশাক পরিধান করা।

৬. সুগন্ধি বা আতর ব্যবহার করা।

৭. ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু (যেমন: খেজুর) খাওয়া।

৮. সকাল সকাল ঈদগাহে রওনা হওয়া।

৯. নামাজের আগেই সদকায়ে ফিতর আদায় করা।

১০. বিনা ওজরে মসজিদে না পড়ে খোলা ময়দানে বা ঈদগাহে নামাজ আদায় করা।

১১. ঈদগাহে যাওয়ার সময় এক পথ ব্যবহার করা এবং ফেরার সময় অন্য পথ দিয়ে ফেরা।

১২. সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১৩. ঈদগাহে যাওয়ার পথে নিচু স্বরে তাকবীর اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ) (অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য) পাঠ করা।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক ঈদ উদযাপন করার এবং রমজানের শিক্ষা ধারণ করার তৌফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *