পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজ ও মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।
আজ বুধবার থেকে এই ছুটি কার্যকর হয়েছে এবং নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
