ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার- বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদগণকে ক্রীড়া ভাতা প্রদান।

এই কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরো ১৭১ জনের হাতে ‘ক্রীড়া কার্ড’ তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
এর আগে গত ৩০ মার্চ ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
প্রথম পর্যায়ে ১২৯ জনকে এই কার্ড প্রদান করা হয়েছিল। এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদকে এই বিশেষ সুবিধার আওতায় আনা হলো। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন জাতীয় ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
