টিউলিপ সিদ্দিক-কে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।

অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগের মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ফ্ল্যাট দুর্নীতির মামলায় দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

একই মামলায় সরদার মোশাররফ হোসেন ( রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা) এর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন। আগামী ৮ মার্চ আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *