তথ্যমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ; গণমাধ্যমের উন্নয়নে যৌথ উদ্যোগের আহ্বান

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রসার এবং শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।
এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ইউনেস্কোর অবদানকে গুরুত্ব দিয়ে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *