দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

‘আরডিএ, বগুড়া-তে বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন’
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯ তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। এসময় প্রশিক্ষণার্থীবৃন্দ, একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি এবং তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *