দেশে ফিরেই ‘নিখোঁজ’ অভিনেতা আলভী, গ্রেফতারে মরিয়া পুলিশ

নেপাল থেকে দেশে ফেরার পরপরই রহস্যজনকভাবে আত্মগোপনে চলে গেছেন অভিনেতা আলভী। রোববার (১ মার্চ) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকেই তার ফোন এবং ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রয়েছে। তার এই আকস্মিক ‘গা ঢাকা’ দেওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গেছে, ১ মার্চ বিকেলে নেপাল থেকে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান আলভী। বিমানবন্দরে অবতরণের পর কিছুক্ষণ সেখানে অবস্থান করেন তিনি। এরপর একজন মধ্যস্থতাকারীর সহায়তায় বিমানবন্দর থেকে বেরিয়ে যান। নেপালে থাকাকালীন আলভী গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশে ফিরেই তিনি সব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন। কিন্তু বাস্তবে তিনি সংবাদকর্মীদের মুখোমুখি না হয়ে কৌশলে এড়িয়ে যান।

এদিকে আলভীর এই রহস্যময় আচরণে উদ্বিগ্ন তার ভক্তরা। অনেকের মতে, এভাবে লুকিয়ে থাকা তার জন্য আরও বড় বিপদ ডেকে আনতে পারে। আইনি জটিলতা এড়াতে পুলিশের পক্ষ থেকেও তাকে খোলামেলা কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আলভীর বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার অবস্থান শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *