নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ইমাম, পুরোহিতসহ ধর্মীয় প্রতিনিধিদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই মহতী উদ্যোগের সূচনা করেন।
সরকারের এই নতুন ব্যবস্থার আওতায় দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট হারে মাসিক ভাতা বরাদ্দ করা হয়েছে।
- প্রতিটি মসজিদ ১০,০০০ টাকা : ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম পাবেন ২,০০০ টাকা।
- প্রতিটি মন্দির ৮,০০০ টাকা : পুরোহিত পাবেন ৫,০০০ টাকা এবং সেবাইত পাবেন ৩,০০০ টাকা।
- প্রতিটি বৌদ্ধ বিহার ৮,০০০ টাক : বিহার অধ্যক্ষ পাবেন ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ পাবেন ৩,০০০ টাকা।
- প্রতিটি গির্জা/চার্চ ৮,০০০ টাকা : পালক বা যাজক পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় সেবকদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিপূর্বে নির্বাচনের আগে বিএনপি এই সম্মানী ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল, যা আজ থেকে দেশব্যাপী কার্যকর হচ্ছে। এই উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
