নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু গ্রেপ্তার

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা এই ছাত্রনেতাকে গত সোমবার (১ জুন) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আব্দুল্লাহ আল মাসুদ মধু আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ঝালকাঠির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের সহায়তায় ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ঝালকাঠিতে নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *