পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন তানজিদ তামিম ও রিশাদ হোসেন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং লেগ-স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন।

দেশ ছাড়ার আগে এই দুই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভক্তদের দোয়া চেয়েছেন। এবারের আসরে রিশাদ হোসেন খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ (Rawalpindi PindiZ)-এর হয়ে। অন্যদিকে, প্রথমবারের মতো পিএসএলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম মাঠ মাতাবেন পেশোয়ার জালমি (Peshawar Zalmi)-র জার্সিতে।

এর আগে সোমবার (২৩ মার্চ) মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। সব মিলিয়ে এবারের পিএসএলে মোট ৬ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে। আগামী ২৬ মার্চ লাহোরে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে পিএসএলের এবারের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *