প্রধানমন্ত্রীর ‘ভুয়া উপদেষ্টা’ সেজে প্রতারণা: ড. আরিফ চৌধুরী ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ ও জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে ড. আরিফ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার (২২ মার্চ) তাকে রাজধানীর একটি এলাকা থেকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আরিফ চৌধুরী নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত করতে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। এমনকি নিজের নামে ভুয়া গেজেট তৈরি করে তিনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই প্রতারণার জাল কতদূর বিস্তৃত এবং এর পেছনে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম পুরো অভিযান ও প্রতারণার কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *