বাংলাদেশ ও বেলারুশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্যোগ, কৃষি প্রযুক্তিতে বেলারুশের সহায়তা চাইলেন স্থানীয় সরকার মন্ত্রী।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসেনকোর সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এসময় রাষ্ট্রদূত সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বিগত নির্বাচনে জনগণের অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বেলারুশের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
এসময় পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *