বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে এটি তার নেতৃত্বে প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জনমানুষের সমস্যা সমাধান ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

এদিকে, আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *