বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না

বিএনপি ক্ষমতায় এলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না এমন আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর পেশাদারিত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ রাখাই বিএনপির অঙ্গীকার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে আনা শুধু কথার বিষয় নয়; এটি অর্জন ও ধারণ— উভয়ই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে জড়িয়ে পড়বে না। পেশাদারিত্ব যেন রাজনৈতিক প্রভাবের আড়ালে চাপা না পড়ে সে বিষয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *