সংসদে বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হিসেবে কারা দায়িত্ব পালন করবেন—সে বিষয়টি স্পষ্ট করেছে জামায়াত জোট। মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সংসদে বিরোধী দলকে নেতৃত্ব দেবেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি। বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এ ছাড়া সংসদে বিরোধীদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
