কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ (SWADS) এই সফল অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় চিহ্নিত অপরাধী ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে ২পি G3 রাইফেল, ১টি MA 1 রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া ঘর থেকে পাচারের জন্য মজুত করা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর এই কঠোর অবস্থান এবং নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
