উক্ত সভাটি মাননীয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সভাপতিত্বে আজ ২৯ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১০.০০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
