বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক নজির স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মাত্র তিন বছরের মধ্যে তিনি ভিন্ন তিনটি সরকারকে শপথ পড়িয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান।
এর আগে ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই সরকার পতিত হলে ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, এবং তারও শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
