রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে যে রিজার্ভ হিসাব করা হয়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

এদিকে, বাংলাদেশ ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রা ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫ কোটি ডলারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *