রোড টু মক্কার শুভ উদ্ধোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – প্রতিমন্ত্রী

আজ রাত ৯ টায় হজ যাত্রীদের জন্য রোড টু মক্কার শুভ উদ্বোধন ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত H.E Dr Abdullah ibn Dhafer ibn Ubayya   উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মন্ত্রী প্রতিমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য,  রোড টু মক্কা” (Road to Makkah) বা মক্কা রুট ইনিশিয়েটিভ হলো সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক চালু করা একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে হজযাত্রীদের নিজ দেশ থেকেই সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী হজযাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। ফলে সৌদি আরব পৌঁছে হজ যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম সহজতর হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *