শপথ অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী জুবাইদা ও মেয়ে জাইমা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা অনুষ্ঠানে যোগ দেন।

এদিকে প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বেলা পৌনে ১১টায় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *