সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত এমপিরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শুরুর আগে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে আগে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও স্পষ্ট বিধান থাকতে হবে। বর্তমানে সংবিধানে এ ধরনের কোনো ফরম বা বিধান নেই।

তিনি বলেন, ‘এ ধরনের ফরম সংবিধানের তৃতীয় তপশিলে সংযুক্ত হতে হবে। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে তা গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব। সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আমরা সাংবিধানিক অবস্থান অনুযায়ী এখানেই থেমেছি।’

সালাউদ্দিন আহমেদ আরও জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *