মিরপুরে পল্লবী থানা দিন একটি বাড়িতে মাদক ও অবৈধ জুয়ার আসরের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর পল্লবী থানা দিন লালমাটিয়া এলাকায় এভিনিউ ফাইভের ১৭ নম্বর রোডের শেষ প্রান্তে অবস্থিত একটি বাড়িকে কেন্দ্র করে মাদক ও অবৈধ জুয়ার আসর পরিচালনার অভিযোগ মোঃ রফিক ও ইমন সিন্ডিকেট এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, রাত গভীর হলে ওই বাড়িতে নিয়মিত লোকজনের আনাগোনা বাড়ে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হয় বলে তারা জানিয়েছেন।
অভিযোগকারীদের ভাষ্য, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি নজরদারি ও তদন্ত প্রয়োজন। ইতিমধ্যে জানা যায় আরো কয়েকবার এই বাড়িতে অভিযান চালানোর পরেও কোন অদৃশ্য শক্তির ছায়ায় আজও তারা এরকম অপকর্ম চালিয়ে আসছেন বিষয়টি নিয়ে আইনত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এলাকার বাসিন্দারা এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে বলে আশা করছেন এলাকাবাসী তবে অভিযোগের বিষয় রফিক ও ইমামদের সাথে যোগাযোগ করলে তাদের কোন বক্তব্যও পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য-প্রমাণ পেলে আইন অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *