সংগঠনকে শক্তিশালী করার আহ্বানে কালিয়াকৈর উপজেলা খেলাফত মজলিসের নতুন কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে নতুন কমিটিতে মাওলানা আব্দুল আজিজ মক্কী-কে সভাপতি এবং মাওলানা আনসারুল হক মিজান-কে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়।

আজ ২ মে বাদ জহুর বাংলাদেশ খেলাফত মজলিস কালিয়াকৈর উপজেলা শাখার অফিসে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান-এর সভাপতিত্বে এবং এবং মাওলানা আনসারুল হক মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ কাজী নিজাম উদ্দিন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদুল্লাহ সাকিব, এবং কোনাবাড়ী থানা শাখার সভাপতি মাওলানা বেলাল মাহমুদী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *