সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয় সৌদি আরব। সৌদি আরবের পাশাপাশি একই দিনে সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও শুরু হয়েছে পবিত্র রমজান।
বাংলাদেশ-এ কবে রোজা শুরু হবে এবং কবে রাতে সেহরি খেতে হবে—সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ বুধবার।
