সৌদি আরব ও কাতারে শুক্রবার ঈদ; শনিবার পালন করবে সিঙ্গাপুর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতারসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। বুধবার (১৮ মার্চ) দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এসব দেশে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

দেশভিত্তিক ঈদের তারিখঃ-

  • সৌদি আরব ও কাতারঃ- বুধবার চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে।
  • তুরস্কঃ- জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী দেশটিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে।
  • অস্ট্রেলিয়াঃ- অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল নিশ্চিত করেছে যে, তাদের দেশেও শুক্রবার (২০ মার্চ) ঈদ।
  • সিঙ্গাপুরঃ- জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে সিঙ্গাপুর জানিয়েছে, তাদের দেশে ঈদ হবে শনিবার (২১ মার্চ)।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভার দিকে তাকিয়ে আছে দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *