স্বর্ণের বাজার আবারও অস্থির: আজ সন্ধ্যা থেকেই কার্যকর নতুন দাম

টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন দামের কথা জানায়। আজ সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে টানা চার দফায় স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *