থাপ্পড় কাণ্ডের পর এবার লাঠি হাতে ইউএনও শামীমার ভিডিও ভাইরাল; দুদকের মামলাও রয়েছে মাথায়
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহানের কর্মকাণ্ড নিয়ে জেলাজুড়ে চরম বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিং স্টেশনে এক মোটরসাইকেল মেকানিককে থাপ্পড় মারার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার লাঠি হাতে তাঁর পায়চারি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা চলমান থাকার…
