বাবুগঞ্জে তিন নদীর ভয়াবহ ভাঙন: হুমকির মুখে ঐতিহ্যবাহী বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা
বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। অব্যাহত এই ভাঙনে উপজেলার বসতবাড়ি, আবাদি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে অস্তিত্ব সংকটে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার। সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা নদীর ভাঙনে বাবুগঞ্জ বাজার, খেয়াঘাট, বরিশাল…
