সংরক্ষিত নারী আসন: আপিল শুনানিতেও বাতিল মনিরা শারমিনের মনোনয়ন
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিল শুনানিতেও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার তিন বছর…
