জ্ঞানভিত্তিক সমাজ গড়তে গ্রন্থাগারিকরা হলেন সমাজের ‘মিশনারি’- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর ৫/সি শহীদ আবরার ফাহাদ এভিনিউস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।…
