হারের পর উয়েফায় নালিশ বার্সেলোনার; কাঠগড়ায় রেফারি ও ভিএআর
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তবে হারের চেয়েও ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। পেনাল্টি না পাওয়া এবং ভিএআরের হস্তক্ষেপ না থাকা নিয়ে ক্ষুব্ধ বার্সেলোনা কর্তৃপক্ষ উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। ম্যাচের ৫৪ মিনিটে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মার্ক পুবিলের হাতে বল লাগলেও রেফারি ইস্তভান…
