নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত নেই। এ সময় তিনি প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।

কাউকে অফিসে না পেয়ে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা দায়িত্ব পালনে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেবাপ্রদানে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *