সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরবেন।
গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ তাকে ছাড়পত্র দিচ্ছেন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন অনেকটাই সুস্থ। দুপুরের মধ্যেই তাকে বাসায় নেওয়া হবে। বাসায় থেকেও তিনি চিকিৎসকদের নির্দেশনা মেনে চলবেন এবং প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসা গ্রহণ করবেন।
