পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার যে নির্দেশনা দিয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর হাইকোর্ট বিভাগ, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশও দেন তিনি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *