দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নিতে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও নানা কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতন্ত্র বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করবেন। বিশ্বজুড়ে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি।

মানবাধিকার সম্মেলনের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এনসিপি মুখপাত্র। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে সেখানে আলোচনা হবে। এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

সব কর্মসূচি শেষ করে আগামী ১৯ মে রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক এই সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নাগরিক অধিকারের পরিস্থিতি তুলে ধরতে এবং প্রবাসীদের সাথে এনসিপি-র সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *