এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬, বগুড়ার এক অভিজাত কনভেনশন হলে ৩ আগস্ট, সোমবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জনাব মো. মাহমুদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ- এনআরবি অ্যাডভান্সড ডিভিশন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ হাফিজুল ইসলাম তালুকদার, এসইভিপি ও ইনচার্জ, বগুড়া বিভাগীয় কার্যালয়।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মো: হেদায়েত উল ইসলাম, এসএম (বগুড়া) এবং জনাব গোলাম মস্তোফা, এসএম (বগুড়া)।
