বটিয়াঘাটা কিশলয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজন করেছে “প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ ” এ বৃত্তি প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সোমবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক ধীমান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিকদার জার্জিস হোসেন, প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অবঃ শিক্ষক পান্না খানম, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ জোদ্দার,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য বিবেক বিশ্বাস, উজ্জ্বল দত্ত, রাজিব মন্ডল সহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ ।
