রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র‍্যাব-৮ ও র‍্যাব-২-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব জানায়, পটুয়াখালীর শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার ও তার সহযোগীরা। এরই জেরে বসিলা রোডে ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী।

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হলে কাউসার এলাকা ছেড়ে পটুয়াখালীতে আত্মগোপন করেন। র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক জানান, অভিযুক্ত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করছিল। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *