দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ‘ঢাকা আজাদি’র ডাক নাসিরুদ্দীন পাটোয়ারীর

রাজধানীর দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করতে ‘ঢাকা আজাদি’ শিরোনামে নতুন এক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। ঢাকা-৮ আসনের সাবেক এই সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনমত গঠনের মাধ্যমে সমাজকে নতুন করে গুছিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে নাসিরুদ্দীন পাটোয়ারী লেখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।’ কর্মসূচির রূপরেখা তুলে ধরে তিনি উল্লেখ করেন, “আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবো, মানুষের কথা শুনছি। সমাজ গুছিয়ে নেব এবং দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব।”
রাজধানীর ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি তার পোস্টে লেখেন, ‘জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad (ঢাকা হবে মুক্ত)। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’ প্রচারণার সুবিধার্থে তিনি ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন এবং সমর্থকদের ‘Azadi Jatra – আজাদি যাত্রা’ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়াতে এবং নাগরিক সমস্যাগুলোকে সামনে এনে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতেই এনসিপির এই বিশেষ উদ্যোগ। দুর্নীতিবিরোধী অবস্থান এবং নাগরিক সেবা নিশ্চিত করার দাবিই এই প্রচারণার মূল ভিত্তি হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *