আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম কমানোর পর আজ বুধবারও (১৫ এপ্রিল) আগের দামেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সবশেষ তালিকা অনুযায়ী, গ্রাহকদের আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
সবশেষ ৯ এপ্রিলের ঘোষণা অনুযায়ী, বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছিল। বুধবারের বাজার চিত্র নিচে দেওয়া হলো:
- ২২ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা (ভরি)।
- ২১ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা (ভরি)।
- ১৮ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা (ভরি)।
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা (ভরি)।
উল্লেখ্য, বাজুস নির্ধারিত এই মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমানো হয়েছে। আমদানি নির্ভর হওয়ার কারণে বিশ্ববাজারের অস্থিতিশীলতার প্রভাব প্রায় প্রতিনিয়তই দেশের বাজারে লক্ষ্য করা যাচ্ছে।
