Hafizur Rahman
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ মাসে ইবির নতুন উপাচার্য ড. মতিনুর রহমানের যত উদ্যোগ

হাম্মাদ- ইবি প্রতিনিধি:

গত ১৫ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। দায়িত্ব গ্রহনের পর থেকেই ৯টা থেকে ৪টা কর্মঘন্টা নিশ্চিত, প্রধানমন্ত্রীর মাধ্যমে নতুন হল উদ্বোধন, সমাবর্তনের আয়োজন, পরীক্ষার ফল নির্ণয়ে কোডিং সিস্টেম চালুর উদ্যোগ, তৃতীয় ভাষা চালুর উদ্যোগ, ওয়ান স্টপ ভর্তি সিস্টেম চালু এবং গ্রীণ ক্যাম্পাস নিশ্চিতকরণের উদ্যোগ নিয়েছেন তিনি। একইসাথে জব কর্ণার ও ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা, একাডেমিক স্থবিরতা দূরীকরণে শিক্ষক নিয়োগ, নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত, মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগসহ নানান উদ্যোগ গ্রহণ করেছেন। যেকারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসায় ভাসছেন তিনি। এসকল উদ্যোগের বিস্তারিত তুলে ধরেছেন ‘এবং টিভি’র ইবি প্রতিনিধি হাম্মাদ তালুকদার।

৯টা থেকে ৪টা কর্মঘন্টা নিশ্চিত:

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস না করার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ দুপুরের পর অধিকাংশ দপ্তরে গিয়েই কর্মচারী-কর্মকর্তাদের পাওয়া যায় না। যা শিক্ষার্থীদের সেবা পেতে ভোগান্তি সৃষ্টি করে। এ ভোগান্তি দূরীকরণে দায়িত্ব গ্রহনের পর প্রথম কর্মদিবসেই পূর্ণ কর্মঘন্টা নিশ্চিতের উদ্যোগ নেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে তিনি কুষ্টিয়া-ঝিনাইদহ রুট থেকে বাস ছাড়া সময় ১৫ মিনিট কমিয়ে ৭:৪৫ মিনিটে ছাড়ার নির্দেশ দেন। একইসাথে ক্যাম্পাস থেকে বাস ছাড়ার সময় ১৫ মিনিট বাড়িয়ে ৪:১৫ মিনিটে ছাড়ার নিয়ম করেন।

প্রধানমন্ত্রীর মাধ্যমে নতুন হল উদ্বোধন:

বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে ৮টি আবাসিক হলে রয়েছে মাত্র ৩৫৯৪ টি সিট। এ আবাসন সংকট কাটাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান উপাচার্য। বিশেষ করে মেগা প্রকল্পের আওতায় নির্মিত শহিদ আবরার ফাহাদ হলের কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নিয়েছেন তিনি। আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান হলটি উদ্বোধন করবেন। গত ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর গুলশানস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য। হলটি উদ্বোধন হলে ছাত্রদের আবাসন সমস্যা অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তিনি। একইসাথে ওই প্রকল্পের আওতাধীন আরেকটি ছাত্র হল এবং দুটি ছাত্রী হলের কাজ দ্রুত শেষ করার ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

নিজ মেয়াদে দুই সমাবর্তন:

প্রতিষ্ঠার ৪৭ বছরে ইবিতে সমাবর্তন হয়েছে মাত্র ৪ বার। এদিকে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি অনুষ্ঠিত হবে। গত ১৪ই সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য। একইসাথে নিজ মেয়াদের মধ্যেই আরেকটি সমবার্তন করার ঘোষণা দিয়েছেন তিনি।

খাতা মূল্যায়নে রোলের পরিবর্তে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ:

রোল দেখে খাতা দেখা ও ফল প্রকাশে বিভিন্ন সময় শিক্ষকদের ব্যক্তিগত আক্রোশের শিকার হন শিক্ষার্থীরা। খাতা মূল্যায়নে শিক্ষকরা পছন্দের শিক্ষার্থীদের বেশি সুবিধা দেওয়ার পাশাপাশি অপছন্দের শিক্ষার্থীদেরকে নাম্বার কমিয়ে দেওয়ারও রয়েছে অভিযোগ। তাই এসকল সমস্যা এড়িয়ে খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে ‘কোডিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিচ্ছেন বর্তমান উপাচার্য। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করে পাস করা বলে জানিয়েছেন তিনি।

তৃতীয় ভাষা চালুর উদ্যোগ:

এদিকে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান উপাচার্য। এরমধ্যেই গত ৫ সেপ্টেম্বর চাইনিজ কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে কলাবোরেশনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানি প্রতিনিধি দলের সাথেও ঢাকায় প্রাথমিক আলোচনা হয়েছে। প্রতিনিধি দলটি শীঘ্রই ইবি পরিদর্শন করলে বিষয়টি আরও চূড়ান্ত রুপ নেবে বলে জানা গেছে।

ওয়ান স্টপ ভর্তি সিস্টেম চালু:

বিশ্ববিদ্যালয়টিতে প্রতিষ্ঠার ৪৭ বছরেও ডিজিটালাইজেশন নিশ্চিত হয়নি। বিশেষ করে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার পুরো কার্যক্রমই সম্পন্ন করতে হয় এনালগ পদ্ধতিতে। যেকারণে শিক্ষার্থীদেরকে ব্যাংক থেকে বিভাগ, বিভাগ থেকে হল, হল থেকে অনুষদে দৌড়াদৌড়ি করতে হতো। এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত সকল ভোগান্তি দূরীকরণে ওয়ান স্টপ ভর্তি সিস্টেম চালু করেছিলেন উপাচার্য। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন এবং হলের প্রভোস্টদের নিয়ে একটি স্থানেই গঠন করা হয়েছিল কয়েকটি সেল। এতে হল থেকে অনুষদ আর বিভাগ থেকে ব্যাংকে দৌড়াদৌড়ি ছাড়াই ভর্তি সম্পন্ন করতে পেরেছিল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যে ফেরার উদ্যোগ:

ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ের জন্যই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও বিগত সময়ে বারবর পথচ্যুত হয়েছিল এর পথচলা। তবে বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যের দিকে ফেরার ব্যাপারে তাগিদ দিয়েছেন বর্তমান উপাচার্য। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্যকে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদ ভবনের সামনে কালিমা লেখা সংবলিত স্টিলের ফ্রেম স্থাপনের ব্যবস্থা করেছেন তিনি। যা রীতিমতো প্রশংসার জন্ম দিয়েছে।

ক্লিন ক্যাম্পাস ও বৃক্ষরোপণ কর্মসূচি:

বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ক্লিন ক্যাম্পাসে রুপান্তর এবং বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিণ ক্যাম্পাসে পরিনত করার উদ্যোগ নিয়েছেন বর্তমান উপাচার্য। গত ২৮ জুন ১০ হাজার বৃক্ষরোপণ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরিবর্তিতে ক্যাম্পাসে কয়েক দফায় পরিচ্ছনতা অভিযান চালানো হয়।

জব কর্ণার ও ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা:

শিক্ষার্থীদের চাকরি ও ক্যারিয়ারসংক্রান্ত প্রস্তুতি সহজীকরণ এবং ব্যক্তিগত অধ্যয়নের জন্য লাইব্রেরিতে পরিবেশ ও সুযোগ বৃদ্ধি করার জন্য গত ৮ সেপ্টেম্বর জব কর্নার-২ উদ্বোধন করে চালু করেন উপাচার্য মতিনুর রহমান। এদিকে একটি ক্যারিয়ার হাব প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন তিনি। এ লক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ব্র্যাকের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর একটি অফিস ইবিতে স্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতকরণ, প্রয়োজনীয় কাউন্সেলিং, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, বিভিন্ন কোম্পানির সাথে সংযোগ স্থাপন এবং চাকরির বাজারে সুযোগ তৈরিতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

একাডেমিক স্থবিরতা দূরীকরণে শিক্ষক নিয়োগ:

শিক্ষক সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ স্থবির হয়ে আছে ইবির বিভিন্ন বিভাগ। যে কারণে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক মাস পর গত ২৩ এ জুন থেকেই শিক্ষক নিয়োগ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগে দুজন এবং জার্নালিজম বিভাগে একজন প্রভাষক নিয়োগ সম্পন্ন হয়েছে। একইসাথে গত ৮ সেপ্টেম্বর প্রভাষক-সহকারী অধ্যাপকসহ ৩৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কতৃপক্ষ। শীঘ্রই এসকল নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত:

পরীক্ষায় নকল বন্ধ করার ব্যাপারেও উদ্যেগ নিয়েছেন উপাচার্য। ইতোমধ্যে পরীক্ষার কক্ষে সব ধরনের নকল বন্ধ করতে শিক্ষক ও পরিদর্শকদের কঠোরভাবে দায়িত্ব পালন করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা বজায় রাখার জন্য ফলাফলে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা ম্যানিপুলেশনের মতো অনিয়ম বন্ধে পরীক্ষা কমিটির কাছে নম্বর জমা দেওয়ার দিনই পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরেও নম্বরপত্র জমা দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগ:

ডেঙ্গু প্রতিরোধের জন্যও জোর উদ্যোগ নিয়েছেন উপাচার্য। এরই অংশ হিসেবে ক্যাম্পাসে কয়েক দফায় মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসের সকল দোকানীদের সঙ্গে মিটিং করে পরিবেশ সর্বদা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে বর্তমান প্রশাসন। একইসঙ্গে বিভিন্ন সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন উপাচার্য।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনস্তাত্ত্বিক বিভিন্ন সমস্যার বিষয়ে নিয়মিত চিকিৎসা ও কাউন্সিলিং নিশ্চিত করার লক্ষ্যে একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগেরও বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০