নোয়াখালী প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবি সিএসটিই বিভাগের ১৬তম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী বলেন, সিএসটিই বিভাগের শিক্ষার্থীদের সামনে সম্ভাবনার বিশাল ক্ষেত্র উন্মুক্ত রয়েছে। এখানে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তোমরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, ভবিষ্যতে তোমরা যে যেখানেই থাকো, নিজেদের আচার-আচরণ এবং নীতি-নৈতিকতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং পরিবারের মুখ উজ্জ্বল করবে। বর্তমান প্রেক্ষাপটে শীর্ষস্থানীয় একটি বিষয়ে তোমরা ডিগ্রি অর্জন করলে, যা তোমাদের স্বপ্ন পূরণে সহযোগী হবে বলে আমার বিশ্বাস। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জ্ঞাপন ও নোবিপ্রবির ৩য় সমাবর্তনে এ বিভাগের শিক্ষার্থীদের সরব উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী।

​বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাহিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিএসটিই বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০